গেন্ডারিয়ায় নারীর গলাকাটা লাশ উদ্ধার

রাজধানীর গেন্ডারিয়ায় অজ্ঞাতপরিচয় (২৫) এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে গেন্ডারিয়া রেলস্টেশনের পাশ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

গেন্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তৌফিক এনাম বিষয়টি নিশ্চিত করে জানান, গেন্ডারিয়া রেলস্টেশনের উত্তর পাশে সীমানা প্রাচীর ঘেঁষে গলাকাটা অবস্থায় তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ওই নারীকে গলা কেটে হত্যা করে কাদাযুক্ত ঘাসের মধ্যে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ধর্ষণের আলামত পরীক্ষা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।