ঘোষণা হতে না হতেই ‘আন্তর্জাতিক’ স্বীকৃতি বাতিল হচ্ছে কক্সবাজার বিমানবন্দরের

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণার সিদ্ধান্ত আপাতত স্থগিত করা হচ্ছে। আগামী রোববার (২৬ অক্টোবর) এ বিষয়ে নতুন একটি প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানা গেছে।

সরকার গত ১২ অক্টোবর কক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক’ ঘোষণা করেছিল। তবে সর্বশেষ সিদ্ধান্তে সেই ঘোষণা কার্যকর না করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে বিমানবন্দরের আন্তর্জাতিক বিমান উড্ডয়ন কমিটির একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।

সূত্র জানায়, কেন এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে এ ঘোষণার পরও এখন পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার প্রস্তুতি পুরোপুরি সম্পন্ন হয়নি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কলকাতা–কক্সবাজার রুটে ফ্লাইট চালুর মধ্য দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট শুরুর পরিকল্পনা ছিল।

এর আগে চলতি বছরের ২ অক্টোবর থেকে কক্সবাজার বিমানবন্দর দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য দেশি–বিদেশি এয়ারলাইন্সগুলোকে চিঠি পাঠানো হয়। পরবর্তীতে ১২ অক্টোবর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিএ–১ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করে বিমানবন্দরটিকে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’ ঘোষণা করা হয়।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।