চাঁদপুরে মোটরসাইকেল-রিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২

চাঁদপুরে মোটরসাইকেল-রিকশা মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

সোমবার (১৯ মে) দিবাগত রাত বারোটায় শহরের কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের চেয়ারম্যান ঘাট এলাকায় (ডিসি অফিসের সামনে) এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী সমুদ্র মাল ও রিকশাচালক নিহত হন।

নিহত সমুদ্র মাল শহরের বাবুরহাট এলাকার মাল বাড়ির মনির মালের ছেলে।

নিহত রিকশাচালকের নাম পরিচয় জানা যায়নি। এছাড়াও আহত হয়েছেন মোটরসাইকেল চালক রাকিবসহ আরও একজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত বারোটায় দ্রুতগতির একটি মোটরসাইকেল শহর থেকে বাবুরহাটের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি রিকশার সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক সমুদ্র মাল ও রিকশাচালককে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বেলায়েত হোসাইন জানান, দুর্ঘটনার পর হাসপাতালে নিয়ে আসা চারজনের মধ্যে দুজনকেই মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। শরীরের বিভিন্ন অংশে আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাদের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।