চাপের মুখে পদত্যাগ ক‌রলেন এসবিএসি ব্যাংকের এমডি হাবিবুর রহমান

বিভিন্ন অনিয়মে সম্পৃক্ততার অভিযোগে চাপে থাকা বেসরকারি খাতের সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান পদত্যাগ করেছেন। এমডি হিসেবে হাবিবুর রহমানের মেয়াদ শেষ হওয়ার কথা ছিলো আগামী ডিসেম্বরে। রবিবার (১৬ মার্চ) পরিচালনা পর্ষদের এক সভায় ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি। অবশ্য আগামী এক মাস পরে তার পদত্যাগ কার্যকর হবে বলে জানা গেছে।

ব‌্যাংক‌টির সং‌শ্লিষ্টরা জানান, বিগত দি‌নে ব‌্যাংক‌টির বি‌ভিন্ন অ‌নিয়ম দুর্নী‌তির বের কর‌তে কাজ শুরু ক‌রে‌ছে। প্রতিটি ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এম‌ডি নি‌জেও বিভিন্ন অনিয়মে সম্পৃক্ততার অভিযোগে চাপে র‌য়ে‌ছেন। এমন সময় হঠাৎ এম‌ডি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ ক‌রে‌ছেন। এখন পর্যন্ত হাবিবুর রহমানের মেয়াদ ছয় মাস বা‌কি আছে।

প্রসঙ্গত, রাজনৈতিক পটপরিবর্তনের কারণে পদত্যাগ করা সাবেক চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল হাবিবুর রহমানের। তিনি ২০২২ সালের ডিসেম্বরে তিন বছরের জন্য ব্যাংকটির এমডি ও সিইও হিসেবে যোগদান করেন।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।