চার সমঝোতা চুক্তি সই করতে ঢাকায় আসছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান চার দিনের সফরে বুধবার (২১ আগস্ট) ঢাকায় আসছেন। এ সফরে ঢাকা-ইসলামাবাদের সম্পর্ক পুনরুজ্জীবনের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

২১ থেকে ২৪ আগস্ট পর্যন্ত ঢাকায় অবস্থানকালে তিনি বাংলাদেশ সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি ও ব্যবসায়ীদের সঙ্গে একাধিক বৈঠক করবেন। এ সময় বাণিজ্য, তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়সহ চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে। এছাড়া জাম কামাল খান চট্টগ্রাম বন্দর, ইস্পাত শিল্প ও একটি ওষুধ কারখানা পরিদর্শন করবেন।

সূত্র জানায়, এ সফরে খাদ্য ও কৃষিপণ্য, ওষুধ, ইস্পাত, পাট ও পাটজাত পণ্য, পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য এবং সেবা খাতকে গুরুত্ব দেওয়া হবে। বাংলাদেশের ওষুধ ও পাটজাত পণ্য পাকিস্তানের বাজারে প্রবেশের সম্ভাবনা রয়েছে, অন্যদিকে পাকিস্তান কটন ইয়ার্ন, চাল, গম ও ফল রপ্তানি করতে আগ্রহী।

সবশেষ অর্থবছরে বাংলাদেশ পাকিস্তানে ৪ কোটি ৮০ লাখ মার্কিন ডলার পণ্য রপ্তানি করেছে, আর পাকিস্তান থেকে আমদানি করেছে ৬২ কোটি ডলারের বেশি। এছাড়া ২০০১ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশে পাকিস্তানের বিনিয়োগ মাত্র ১৮ কোটি ৩২ লাখ মার্কিন ডলার, যা মূলত ব্যাংক, টেক্সটাইল, ওষুধ ও ট্রেডিং খাতে সীমাবদ্ধ।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, এ সফরে দুই দেশের মধ্যে পণ্য রপ্তানি-আমদানির সুযোগ বাড়ানো এবং নতুন খাত নিয়ে কাজ করার বিষয়ে আলোচনা হবে।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।