জননিরাপত্তা বিভাগের ৫ কর্মকর্তার দপ্তর পরিবর্তন

খবরওয়ালা অনলাইন ডেস্ক: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ৫ কর্মকর্তার দপ্তর পরিবর্তন করা হয়েছে। মূলত প্রশাসনিক কাজের সুবিধার্থে এমটা পদক্ষেপ নেওয়া হয়। 

সোমবার (০৩ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়৷

অফিস আদেশে বলা হয়েছে, প্রশাসনিক কাজের সুবিধার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নিম্নবর্ণিত কর্মকর্তাগণের নামের পার্শ্বে বর্ণিত শাখায় বদলি/পদায়ন করা হলো-

সচিবালয় নিরাপত্তা শাখার উপসচিব (অতিরিক্ত দায়িত্ব: পুলিশ-৪ শাখা) মো. জসিম উদ্দীনকে সচিবালয় নিরাপত্তা শাখায়, নবযোগদানকৃত উপসচিব রাজিব আহমেদকে আনসার-১ শাখা, আনসার-১ শাখার উপসচিব রোকেয়া পারভীন জুইকে সীমান্ত-২ শাখা, পুলিশ-৫ শাখা (অতিরিক্ত দায়িত্ব: পুলিশ-২ শাখা) এর সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদকে পুলিশ-২ শাখা (অতিরিক্ত দায়িত্ব: পুলিশ-৫ শাখা) এবং নবযোগদানকৃত সিনিয়র সহকারী সচিব মরিয়ম জাহানকে পুলিশ-৪ শাখার দায়িত্ব দেওয়া হয়েছে৷

 

খবরওয়ালা/এফএস

 

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।