জুরাইনে যাত্রীবেশে উঠে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই

রাজধানীর জুরাইনের ঋষিপাড়া এলাকায় যাত্রীবেশে উঠে চালককে মারধর করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।

আহত অটোরিকশাচালক মো. শাহাবুদ্দিন (৫৫) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

আহতের স্ত্রী ময়না বেগম জানান, ভোরে সায়েদাবাদ থেকে দুই যাত্রী জুরাইনে যাওয়ার কথা বলে তাঁর স্বামীর অটোরিকশায় ওঠেন। পথে ঋষিপাড়া এলাকায় পৌঁছালে ওই যাত্রীরা তাঁর স্বামীকে বেধড়ক মারধর করে। পরে তাঁর মুখে কাপড় ঢুকিয়ে সড়কের পাশে ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।

ময়না বেগম আরও বলেন, স্বামী অচেতন অবস্থায় সড়কের পাশে পড়ে ছিলেন। খবর পেয়ে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। তাঁরা যাত্রাবাড়ীর পাটেরবাগ এলাকায় বসবাস করেন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।