ঝিনাইদহে জাতীয় বিজ্ঞান ও  প্রযুক্তি মেলার উদ্ধোধন

fay 16 30 1 24 ঝিনাইদহে জাতীয় বিজ্ঞান ও  প্রযুক্তি মেলার উদ্ধোধনঝিনাইদহ প্রতিনিধি ॥ বিজ্ঞান ও  প্রযুক্তি, উদ্ভাবনেই সম”দ্ধি দেশ ব্যাপী শিক্ষার্থীদের বিজ্ঞান ও  প্রযুক্তিগত জ্ঞানচর্চায়  ঝিনাইদহে জাতীয় বিজ্ঞান ও  প্রযুক্তি সপ্তাহ (৪৫তম বিজ্ঞান মেলা)-২০২৪ উদ্ধোধন করা হয়েছে। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। সোমবার (২৯ জানুয়ারি) সকালে মেলার উদ্ধোন করেন জেলা প্রশাসক এস.এম রফিকুল ইসলাম। সেসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রাশিদুর রহমান রাসেল, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমি. মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মোঃ কামরুজ্জামানসহ সদর উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মেলায় সদর উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ  ও মাদ্রাসার ২০ টি স্টল স্থান পায়। মেলাটি চলবে দুই দিন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।