ঝিনাইদহে শিশু ধর্ষণের অভিযোগে সৎমামা গ্রেপ্তার

ঝিনাইদহের মহেশপুরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে শিশুটির সৎমামা কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৭ এপ্রিল) ভোর রাতে উপজেলার নেপা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

অভিযুক্ত ব্যক্তির নাম  শাওন হোসেন (২৫)। তিনি উপজেলার শ্যামকুড় ইউনিয়নের ভবনগর গ্রামের মৃত আমীর হোসেনের ছেলে।

শিশুটির স্বজনেরা জানান, গত বৃহস্পতিবার ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের ভবনগর গ্রামে মায়ের সাথে শিশুটি নানাবাড়ি বেড়াতে এসেছিল। শুক্রবার তার সৎমামা শাওন হোসেন শিশুটিকে খাবারের প্রলোভন দেখিয়ে ভুট্টাখেতে নিয়ে ধর্ষণ করে। স্বজনেরা টের পেয়ে শিশুটিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা জেলার জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়। সেখানে চিকিৎসা দেওয়ার পর একটু সুস্থ হলে পুলিশের সহযোগিতায় মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। 

এ ঘটনায় গতকাল রবিবার সন্ধ্যায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মহেশপুর থানায় একটি মামলা করেন। পরে রাতেই অভিযান চালিয়ে শাওনকে গ্রেপ্তার করে পুলিশ।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা জানান, মামলা রুজু হওয়ার পর ওই রাতেই অভিযান পরিচালনা করে আসামি শাওনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে শিশু ধর্ষণ আইনে মামলা করা হয়েছে।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।