ট্রাম্পের কর্মী ছাঁটাই পরিকল্পনায় আদালতের বাধা

খবরওয়ালা অনলাইন ডেস্ক: জানুয়ারি মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের দায়িত্ব গ্রহণের পর সরকারের বাড়তি খরচ কমাতে কর্মী ছাঁটাইয়ের উদ্যোগ নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই ধারাবাহিকতায় শনিবার (২২ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসের কর্মী ব্যবস্থাপনা দফতর থেকে আমেরিকার সমস্ত সরকারি কর্মীর কাছে গত সপ্তাহে কর্মক্ষেত্রে কাজের বিবরণ চেয়ে একটি ই-মেইল পাঠানো হয়। সেই ই-মেইলের সন্তোষজনক উত্তর না দিতে পারলে ওই কর্মী ইস্তফা দিয়েছেন বলে ধরে নেওয়া হবে।

তবে ট্রাম্পের এই গণছাঁটাইয়ের পরিকল্পনা আপাতত রুখে দিলো আমেরিকার আদালত। অবিলম্বে সংশ্লিষ্ট দফতরকে ছাঁটাইয়ের নির্দেশ প্রত্যাহার করতে বলেছেন সান ফ্রান্সিসকোর এক ফেডারেল বিচারক। তিনি জানিয়েছেন, এভাবে কর্মীদের ছাঁটাইয়ের অধিকার নেই সংশ্লিষ্ট দফতরের। এভাবে কর্মীদের ছাঁটাই করা যায় না। খবর এএফপির।

ট্রাম্পের দফরের এই নির্দেশ নিয়ে ক্ষোভ পুঞ্জীভূত হয় আমেরিকার হাজার হাজার সরকারি কর্মচারীর মধ্যে। চাকরি নিয়ে তারা অনিশ্চয়তায় ভুগছেন। কর্মী ব্যবস্থাপনা দপ্তরের ই-মেইল পাওয়ার পর আমেরিকার বিভিন্ন সরকারি দফতরের প্রধানেরাই কর্মীদের জানান, আপাতত ওই ই-মেইলের জবাব দেওয়ার প্রয়োজন নেই।

এরপর জানা যায়, আমেরিকার বিভিন্ন দফতরের থেকে কয়েক হাজার শিক্ষানবিশ কর্মীকে ছাঁটাই করে দেওয়া হয়েছে। যে সমস্ত কর্মী চাকরির প্রথম কিংবা দ্বিতীয় বর্ষে আছেন, তারাই আমেরিকায় শিক্ষানবিশ হিসেবে বিবেচিত হন।

এই অবস্থায় আদালত জানায়, হোয়াইট হাউসের কর্মী ব্যবস্থাপনা দফতরের কোনো অধিকারই নেই কর্মীদের ছাঁটাই করার। তারা যেমন কর্মীদের নিয়োগও করতে পারে না, বরখাস্তও করতে পারে না। বিচারক উইলিয়াম অ্যালসুপ বলেন, ‘আমেরিকার সরকারি কর্মীদের নিয়োগ এবং ছাঁটাইয়ের অধিকার রয়েছে কেবল সংশ্লিষ্ট দফতরের প্রধানদের। আমেরিকার কংগ্রেস এই অধিকার কেবল দফতরগুলোর হাতেই সীমাবদ্ধ রেখেছে।’

এর আগে, ট্রাম্প নিজের সমাজমাধ্যমে প্রকাশ্যেই মাস্ককে কর্মী ছাঁটাইয়ের নির্দেশ দিয়েছেন। জানিয়েছেন, কর্মীদের বিষয়ে আরও কঠোর হতে হবে সরকারকে। তবে আদালতের নির্দেশনায় আপাতত নিজের মিশন বাস্তবায়ন করতে পারছেন না ট্রাম্প ও ইলন মাস্করা।

খবরওয়ালা/টিএ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।