ট্রেনে চড়ে চীন যাচ্ছেন কিম জং উন

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন চীনের রাজধানী বেইজিংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের স্মরণে আয়োজিত সামরিক কুচকাওয়াজে যোগ দিতে যাচ্ছেন। তিনি বিমানযোগে নয়, একটি বিশেষ ট্রেনে করে দেশত্যাগ করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম ইয়োনহাপ জানিয়েছে, ‘উত্তর কোরিয়ার নেতা স্থানীয় সোমবার বিকালে একটি বিশেষ ট্রেনে করে পিয়ংইয়ং ত্যাগ করেছেন।’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এই কুচকাওয়াজে উপস্থিত থাকবেন।

বিশ্লেষকদের মতে, কিম এই অনুষ্ঠানের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে পৃথক বৈঠক করবেন।

সিউল-ভিত্তিক গবেষণা কেন্দ্র সেজং ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট চেয়ং সিওং-চাং বলেন, ‘তার দাদা কিম ইল সুং অনেক কূটনৈতিক অনুষ্ঠানে অংশ নিলেও কিম জং উন এবং তার বাবা কিম জং ইল এমন কোনও অনুষ্ঠানে যোগ দেননি, যেখানে অনেক নেতা উপস্থিত ছিলেন।’

দক্ষিণ কোরিয়া একত্রীকরণ মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির পক্ষ থেকে ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার উ ওন-শিককে চীনা অনুষ্ঠানে পাঠানো হবে।

সূত্র: রয়টার্স, দ্য স্ট্রেইটস টাইমস

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।