ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. শাহজাহান মিয়া। এবার এর পাশাপাশি তাকে দেওয়া হয়েছে নতুন দায়িত্ব। এখন থেকে তিনি ঢাকা ওয়াসার নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি)।
রবিবার (১৮ মে) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আকবর হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। শাহজাহান মিয়াকে আগের অতিরিক্ত দায়িত্ব ডিএসসিসির প্রশাসকের পাশাপাশি ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের অতিরিক্ত দায়িত্বের বিষয়টি উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।



