ঢাবির হলে বহিরাগত অতিথি থাকায় নিষেধাজ্ঞা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোতে আজ (মঙ্গলবার) থেকে বৈধ শিক্ষার্থী ব্যতীত কোনও বহিরাগত বা কোনও অতিথি থাকায় নিষেধাজ্ঞা দিয়েছে ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন কমিশন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ডাকসু ও হল সংসদ নির্বাচন কমিশনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষ্যে ঢাবির হলগুলোতে ২ সেপ্টেম্বর থেকে বৈধ শিক্ষার্থী ব্যতীত কোনও বহিরাগত বা অতিথি অবস্থান করতে পারবে না।

 

খবরওয়ালা/এমইউ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।