ঢাবি ছাত্রদল সভাপতিকে জামায়াত নেতার হুঁশিয়ারি: ‘বেয়াদবি কিন্তু ছুটায় দেব’

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহসকে ‘র’ ও দিল্লির দালাল বলে কটাক্ষ করেছেন জামায়াতের নেতা মেজবাহ উদ্দিন সাঈদ। 

একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন,“বেয়াদবি কিন্তু ছুটায় দেব।”

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে করা এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। মুহূর্তেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের মজলিশে শুরার সদস্য মেজবাহ উদ্দিন সাঈদের গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নে।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, “ঢাবি ছাত্রদলের সভাপতির এত বড় স্পর্ধা হয় কী করে, ভিসি স্যারের সামনে টেবিল চাপড়ে কথা বলে। বেয়াদবি কিন্তু ছুটায় দেব। ‘র’ আর দিল্লির দালালি করে বাংলাদেশে থাকা যাবে না। লাউড অ্যান্ড ক্লিয়ার।”

এরপর ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াকুব নবী পাল্টা প্রতিক্রিয়ায় সাবেক এমপি নিজাম হাজারীর সঙ্গে মেজবাহ উদ্দিন সাঈদের একটি ছবি শেয়ার করে তাঁকে আওয়ামী লীগের দালাল হিসেবে আখ্যায়িত করেন।

প্রসঙ্গত, গত ১৮ জুলাই সরকারবিরোধী আন্দোলনে সম্পৃক্ত থাকার অভিযোগে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন মেজবাহ উদ্দিন সাঈদ।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।