ঢামেক হাসপাতালে মারা গেলেন চিকিৎসাধীন এক কারাবন্দি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক অসুস্থ বন্দি আব্দুল মতিন (৭৫) মারা গেছেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তাকে অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

মৃত ব্যক্তির বাবার নাম মির্জান আলী। তিনি কোন অভিযোগে কারাগারে ছিলেন, তা এখনও জানা সম্ভব হয়নি।

কারারক্ষী মির্জা হারুন জানান, রাতে হঠাৎ আব্দুল মতিনের শারীরিক অবস্থা খারাপ হলে কারা কর্তৃপক্ষের নির্দেশে কয়েকজন কারারক্ষী তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, বন্দির মৃত্যু নিশ্চিত হওয়ার পর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরতহাল প্রতিবেদন তৈরি করলে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। কারা বিভাগের আনুষ্ঠানিকতা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।