তাহাজ্জুদের নামাজরত অবস্থায় মাদরাসা ছাত্রের মৃত্যু

নোয়াখালীর চাটখিলে তাহাজ্জুদের নামাজ পড়ার সময় আকরাম হোসেন (১২) নামের এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৪টার দিকে নোয়াখলা ইউনিয়নের বিষ্ণুরামপুর নুরানী হাফিজিয়া মাদরাসার হেফজ খানায় এই ঘটনা ঘটে।

শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মহিন উদ্দিন। তিনি জানান, লক্ষীপুরের কমলনগরের ফারুক হোসেনের ছেলে আকরাম মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিল এবং ইতোমধ্যে ১৬ পারা কোরআন হেফজ সম্পন্ন করেছিল।

প্রধান শিক্ষক জানান, প্রতিদিনের মতো শুক্রবার দিবাগত রাত সোয়া ৪টার দিকে অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে আকরাম তাহাজ্জুদ নামাজে দাঁড়ায়। নামাজরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে সে আরেক ছাত্রের কোলে ঢলে পড়ে। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শনিবার সকালে মাদরাসা মাঠে জানাজা শেষে আকরামের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

চাটখিল থানার তদন্ত পরিদর্শক মো. আব্দুস সুলতান বলেন, ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে। তবে এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।