তেতুঁলিয়ায় নৌকাডুবিতে জেলে নিখোঁজ, ২০ ঘণ্টায়ও খোঁজ মেলেনি

পটুয়াখালীর বাউফল উপজেলার তীরবর্তী তেঁতুলিয়া নদীতে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ২০ ঘণ্টা পরও মিলেনি নিখোঁজ জেলে মো. ইমরান শরীফের (২০) সন্ধান।

শনিবার (২৬ জুলাই) বেলা ১২টার দিকে এ রিপোর্ট লিখা পর্যন্ত তাকে সন্ধানে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। কালাইয়া বন্দর নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে তল্লাশি চালাচ্ছে। এর আগে শুক্রবার বিকেল ৫টার দিকে তেঁতুলিয়া নদীতে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনা ঘটে। এ সময় নিখোঁজ হন ইমরান শরীফ।

নিখোঁজ ইমরান উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চররায় সাহেব গ্রামের মনির শরীফের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে জেলে ইমরান চন্দ্রদ্বীপ থেকে ইঞ্জিন চালিত নৌকা যোগে তেঁতুলিয়া নদী পাড়ি দিয়ে কালাইয়া বন্দর ঘাটে বরফ নেওয়া জন্য যাচ্ছিলেন। নদীর কচুয়া এলাকায় আসলে নৌকাটি ঝড়ের কবলে পড়ে উল্টে যায়।

ইমরানের স্বজন মো. হাবীব শরীফ বলেন, আমরা দুইজন একই সঙ্গে দুইটা নৌকা নিয়ে বের হই। ইমরান বরফ কেনার জন্য কালাইয়া বন্দর ঘাটে যায়। বিকেল চারটার দিকে স্থানীয় জেলেরা আমাকে ফোন দিলে ঘটনাস্থলে গিয়ে দেখি নৌকাটি উল্টে নদীতে ভাসছে। ইমরানকে পাওয়া যাচ্ছে না।

কালাইয়া বন্দর নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সিদ্দিকুর রহমান বলেন, নিখোঁজ জেলেকে উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে। কালাইয়া বন্দর নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

খবরওয়ালা/ এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।