থানাপাড়ায় যৌথ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

fay 1 20 1 24 থানাপাড়ায় যৌথ উদ্যোগে শীতবস্ত্র বিতরণনিজ সংবাদ ॥ আজম ফাউন্ডেশন ও আশরাফ উদ্দিন নজু’র যৌথ উদ্যোগে গবীর ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে এগারোটায় ২৩, অম্বিকা চরণ মুখার্জী সড়ক, থানাপাড়া, কুষ্টিয়ায় আশরাফ উদ্দিন নজু’র নিজ বাসভবনে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির লিঃ এর সাবেক সভাপতি, আন্তর্জাতিক শিশু সংগঠক ও জেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি আশরাফ উদ্দিন নজু’র তার জন্মদিনের আগে প্রতিবছরের ন্যায় এবারও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক পথিকৃৎ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক সময়ের কাগজ পত্রিকার সহ-সম্পাদক শাহারিয়া ইমন রুবেল। এসময় অসহায় মানুষগুলো দানবীর আশরাফ উদ্দিন নজু’র দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন। শাহারিয়া ইমন রুবেল বলেন, আমার দেখা অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো কয়েকজনের মধ্যে তিনি অন্যতম। ইতিপূর্বে দেখেছি তিনি প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, গরিব অসহায় শিক্ষার্থীদের ভর্তি ও শিক্ষা সামগ্রী বিতরণ সহ সমাজ উন্নয়নে ভূমিকা রাখতে। আমরা তার উত্তর উত্তর দীর্ঘায়ু কামনা করছি। উল্লেখ্য, ২২ জানুয়ারি আশরাফ উদ্দিন নজু’র জন্মদিন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।