দুর্গাপূজা মণ্ডপে ডিউটিরত অবস্থায় ১ আনসারের মৃত্যু

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় শারদীয় দুর্গাপূজা মণ্ডপে দায়িত্ব পালনকালে আনসার ভিডিপির সাবেক কমান্ডার আবুল কালাম আজাদ মৃত্যুবরণ করেছেন (৬৫)। 

বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম আজাদ পৌরসভার ইটাখোলা মহল্লার বাসিন্দা ও আব্দুল কাদেরের ছেলে। তিনি ক্ষেতলাল পৌরসভার ৮নং ওয়ার্ড আনসার ভিডিপির দলনেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। কিছুদিন আগে অবসর নিলেও এবছর দুর্গাপূজা উপলক্ষ্যে খলিশাগাড়ী পূজা মণ্ডপে এপিসির দায়িত্বে ছিলেন তিনি।

বিজয়া দশমীর প্রতিমা বিসর্জনের সময় দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন আবুল কালাম। সহকর্মীরা দ্রুত তাকে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ক্ষেতলাল উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফারুক হোসেন বলেন,“তিনি অবসরপ্রাপ্ত ছিলেন। কয়েকদিন আগে আমার কাছে এসে শেষবারের মতো পূজায় ডিউটির সুযোগ চান। আমরা তার ইচ্ছার প্রতি সম্মান দেখিয়ে দায়িত্ব দিয়েছিলাম। কিন্তু দুঃখজনকভাবে ডিউটিরত অবস্থাতেই তিনি মারা যান।”

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।