খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: 16শে ফাল্গুন ১৪৩০ | ২৮ই ফেব্রুয়ারি ২০২৪ | 1148 Dhu al-Hijjah 5
নিজ সংবাদ \ র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের মাদক বিরোধী অভিযানে ২৫৯ বোতল ফেনসিডিল সহ তিন জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, দৌলতপুর উপজেলার চরদিয়াড় গ্রামের লুৎফর মালিথার ছেলে ফৌরদোস মালিথা (৪২) এবং একই উপজেলার বৈদ্যনাথতলা গ্রামের মৃত শাহাদত মালিথার ছেলে সাজদার হোসেন (৪৩) ও আব্দুল মালেক’র ছেলে বজলুর রহমান (৩৮)। র্যাব সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (২৭ ফেব্র“য়ারি) সকাল আনুমানিক ৬ টা ২০ মিনিটে র্যাব-১২’র সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল ‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন বৈদ্যনাথতলা গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৫৯ বোতল ফেনসিডিল সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার করে। জব্দকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ৭ লাখ ৭৭ হাজার টাকা। র্যাব সূত্রে জানা আরও যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে কুষ্টিয়া জেলার বিভিন্ন থানা এলাকায় মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলো এবং গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।