খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: 22শে মাঘ ১৪৩০ | ৪ই ফেব্রুয়ারি ২০২৪ | 1148 Dhu al-Hijjah 5

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে নগদ অর্থসহ আনুমানিক ৩ লক্ষ টাকার মালামাল লুট করেছে চোর। উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীর চর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও স্কুল শিক্ষক প্রয়াত আতিয়ার রহমানের বাড়িতে রাতে চুরির এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সুত্রে জানাগেছে শুক্রবার গভীর রাতে একটি চোরের দল বাড়ির ভিতরে ঢুকে ৩-৪ রুমের তালা ভেঙে আতিয়ার রহমানের স্ত্রী সামসুন নাহারের নগদ ৬০ হাজার টাকা, ২ ভরি স্বর্ণালংকার, একটি এলিডি টিভি, ৪ টি বিদেশি কম্বল যার মূল্য ৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। মুক্তিযোদ্ধা আতিয়ার রহমানের দুই ছেলে সরকারী চাকুরীজীবি হওয়ায় তারা কর্মস্থলে থাকে এবং তার স্ত্রী দুই তিন দিন ধরে আত্মীয়ের বাড়ীতে বেড়াতে যাওয়ার সুবাদে চোরের দল এই সুযোগে চুরি করে। পরের দিন সকালে সামসুন্নাহার লোক মুখে চুরির খবরপেয়ে তড়িঘড়ি করে বাড়িতে এসে দেখে সব ঘরের তালা ভাঙ্গা এবং তার বিছানার তোষক, কাপড় চোপড় এলোমেলো করে তার টাকা, স্বর্ণ অলংকার, টিভি সব নিয়ে গেছে। পরের দিন সকালে সামসুন্নাহার নিজে বাদী হয়ে দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।