খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: 7শে চৈত্র ১৪৩০ | ২০ই মার্চ ২০২৪ | 1148 Dhu al-Hijjah 5
দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে হৃদয় হোসেন (১৭) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় গুরুত্বর আহত হয়েছেন নিশাত আহমেদ (১৬) নামের আরেক যুবক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় গতকাল মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার আড়িয়া ইউনিয়নের কামার পাড়া এলাকায় আলগামনকে (শ্যালোইঞ্জিন চালিত যান) সাইড দিতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় হৃদয় ও তার বন্ধু নিশাতকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় স্থানীয়রা। পরে হাসপাতাল থেকে হৃদয় কে মৃত ঘোষণা করে নিশাতকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয় । নিহত হৃদয় আড়িয়ার পশ্চিম পাড়া এলাকার লস্কর আলী ছেলে ও আহত নিশাত ওই এলাকার মন্ডল পাড়া এলাকার জিয়াউল ইসলামের ছেলে ও আড়িয়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছরে সাথে ধাক্কা খেয়ে হৃদয় নামের এক জনের মৃত্যু হয়েছে আর নিশাত নামের এক জনকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
খবরওয়ালা সম্পর্কে: