নতুন দুটি জাতীয় দিবসে কি ছুটি থাকছে?

বাংলাদেশের জাতীয় ক্যালেন্ডারে যুক্ত হতে যাচ্ছে নতুন দুটি জাতীয় দিবস। অন্তর্বর্তীকালীন সরকার ৭ অক্টোবর ও ২৫ ফেব্রুয়ারিকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে। রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ এই দুই দিনকে এখন থেকে প্রতিবছর বিশেষভাবে উদযাপন করা হবে। সোমবার (৬ অক্টোবর) প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়, ‘শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল ৭ অক্টোবর সন্ধ্যা ৭টায় ঢাকাসহ দেশের সকল শিল্পকলা একাডেমিতে “ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ” প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। ঢাকায় আয়োজিত প্রদর্শনীতে উপস্থিত থাকবেন আবরার ফাহাদের পিতা।’

আরও বলা হয়, ‘বর্তমানে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের জীবন, কর্ম ও তাঁদের অবদানকে স্মরণে রেখে একটি বার্ষিক ক্যালেন্ডার তৈরির কাজ চলছে। এতে সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দিনগুলোকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। সেই অনুযায়ী আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী ও বিডিআর হত্যাকাণ্ড দিবস—এই দুটি দিন জাতীয় দিবস হিসেবে সংযোজন করা হচ্ছে। ফলে সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে প্রতিবছর ৭ অক্টোবর ও ২৫ ফেব্রুয়ারি দিবস দুটি বিশেষভাবে পালন করা হবে।’

তবে পোস্টে এ বিষয়ে সরকারি ছুটি ঘোষণা করা হবে কি না, তা উল্লেখ করা হয়নি। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, আপাতত এই দুই দিবসে কোনো সরকারি ছুটি থাকছে না। তবে প্রজ্ঞাপন জারি হলে বিষয়টি বিস্তারিতভাবে জানানো হবে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।