নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মাজেদুল ইসলাম সাগর (১১) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিখোঁজের ৬ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের জাঙ্গীর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাগর গাজীপুর সদর উপজেলার দক্ষিণ খান পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মোমেনের ছেলে।

সে ড. আনোয়ার আলী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। কয়েকদিন আগে সে জাঙ্গীর এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসে।

ইছাপুরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিতোষ সরকার বলেন, ‘শনিবার দুপুর ১টার দিকে সাগর তার কয়েকজন বন্ধুর সঙ্গে জাঙ্গীর এলাকায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে সে নদীর তীরে থাকা একটি নৌকা থেকে পানিতে ঝাঁপ দেয় এবং এরপরই নিখোঁজ হয়ে যায়।

স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ৯৯৯-এ ফোন করে সাহায্য চান। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা ৭টার দিকে সাগরের মরদেহ উদ্ধার করে। পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।’

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।