‘নারীদের সূরা-কেরাত শেখাতে নির্দলীয় হুজুর রাখবে বিএনপি’

একটি নির্দিষ্ট দলের নারী সদস্যরা গ্রামের সহজ-সরল মা-বোনদের ‘বেহেশতের টিকেট’ দেওয়ার কথা বলে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার দালাল বাজার ইউনিয়ন মহিলা দলের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

দালাল বাজারে আয়োজিত এই সম্মেলনে আবুল খায়ের ভূঁইয়া বলেন, ওই দলের নারীরা তালিম, সূরা ও নামাজের নিয়ম-কানুন শেখানোর নামে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে। এসব কর্মকাণ্ডের কারণে অনেক পরিবারে ঝামেলা হচ্ছে এবং এমনকি সংসারও ভেঙে যাচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি নারীদের সূরা-কেরাত শেখানোর প্রয়োজন হয়, তাহলে বিএনপি সেই ব্যবস্থা করবে। এ কাজে নির্দলীয় হুজুর এবং বিভিন্ন বাংলা ও ইংরেজি বই ব্যবহার করা হবে।

জামায়াতকে ইঙ্গিত করে আবুল খায়ের ভূঁইয়া আরও বলেন, একটি দল মহিলা সদস্য থেকে শুরু করে এমপি প্রার্থী পর্যন্ত ঘোষণা করেছে। তারা সারাদিন নির্বাচনী কাজ করে বেড়াচ্ছে, অথচ প্রকাশ্যে বলছে যে দাবি মানা না হলে তারা নির্বাচনে যাবে না এবং নির্বাচন হতে দেবে না। তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখন নির্বাচনমুখী এবং সময়মতো আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন যে সেই নির্বাচনে মানুষ বিএনপিকে ক্ষমতায় আনবে এবং খালেদা জিয়া চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হবেন।

কর্মী সম্মেলনে জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নয়ন বেগম, সদর উপজেলা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন বিটু পাটওয়ারী, বিএনপি নেতা জামাল হোসাইন, হাসান আলী মিলন, নিজাম উদ্দিন চৌধুরী, মনির হোসেন শরীফ এবং যুবদল নেতা টুটুল পাটওয়ারীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।