নির্বাচনের আগে ২ হাজার এএসআই নিয়োগ: আইজিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দুই হাজার এএসআই নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। এ ছাড়া আরও দুই হাজার জনকে পদোন্নতি দিয়ে এএসআই করা হবে বলে জানান তিনি।

বুধবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান আইজিপি।

তিনি বলেন, চার হাজার এএসআই নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে অর্ধেক হবে পদোন্নতি এবং বাকি অর্ধেক হবে সরাসরি নিয়োগের মাধ্যমে। সেই বিষয়ে আজ আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় এসেছিলাম।

আইজিপি আরও জানান, এসব এএসআই পদে আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এইচএসসি পাস হতে হবে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান বলেন, আগামী নির্বাচন রোল মডেল হিসেবে করতে চায় সরকার। সে অনুযায়ী মাঠ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।