নেত্রকোণা সদর হাসপাতালের অস্থায়ী মেডিকেল কলেজ ক্যাম্পাসে সমাবেশের আয়োজন করা হয় আজ। উক্ত কলেজের মান নিয়ে ট্যাগ দেওয়া বন্ধ করে সমস্যার সমাধান করা ও কলেজ বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়াজ তোলেন শিক্ষক–শিক্ষার্থীরা।এ সময় দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
সমাবেশ থেকে স্লোগান দেওয়া হয়—, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘জেগেছে রে জেগেছে নেত্রকোণা জেগেছে,’ ‘তুমি কে আমি কে, এনএমসিআর এনএমসিআর।’
সমাবেশে বক্তব্য রাখেন— ডাক্তার মাজহারুল আমিন, মারুফুল হক শাম্মী, শিক্ষার্থী জামিল ইমতিয়াজ, নিশাত হাসান ইমনসহ অন্যরা।
খবরওয়ালা/এফএস



