পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন

পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্রের পরিত্যক্ত ও অপ্রয়োজনীয় মালামাল রাখার স্ক্র্যাপ ইয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিক তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) তাপবিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক মো. সেলিম ভূঁইয়া  এ কমিটি গঠন করেন। 

তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হালিমকে আহ্বায়ক করে গঠিত কমিটিকে আগামী দুই কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, তাপবিদ্যুৎ কেন্দ্রের মূল অবকাঠামো থেকে প্রায় ৬০০ গজ দূরের পরিত্যক্ত স্ক্র্যাপ ইয়ার্ডে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় বিদ্যুৎ কেন্দ্রের মূল যন্ত্রাংশের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তাপবিদ্যুৎ কেন্দ্রটি সচল রয়েছে। 

এর আগে রোববার বিকাল সাড়ে ৪টার দিকে স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন লাগে এবং  রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কালাপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, তাপবিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব ইউনিট এবং সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যদের অংশগ্রহণে যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

 

খবরওয়ালা/এমবি

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।