পরকীয়ার অভিযোগে বিদ্যুতের খুঁটিতে বেঁধে নির্যাতন, আটক ২

কিশোরগঞ্জে পরকীয়ার অভিযোগে বিদ্যুতের খুঁটিতে বেঁধে বেত্রাঘাত করায় দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) কটিয়াদী পৌর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কুলসুম ও বোরহান উদ্দিনক।

ঘটনার বিবরণে জানা যায়, ভুক্তভোগী নারীর স্বামী সৌদি আরব প্রবাসী। ওই নারী পার্শ্ববর্তী চারিয়া গ্রামের যুবক ওয়াহিদের (২৯) সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে তুলেছে অভিযোগ করে শনিবার রাতে তাদের একটি ঘরে আটক রেখে রাতভর নির্যাতন করা হয়। পরদিন সকালে বাড়ির পাশে বিদ্যুতের খুঁটিতে বেঁধে হাবিবুর রহমান পিটুনি দেন। এ সময় কুলসুম নামে এক নারীকেও তাদের পিটুনি দিতে দেখা গেছে। নির্যাতনে হাবিবুকে কয়েকজন সহযোগিতা করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

নির্যাতনের শিকার নারী বলেন, শনিবার গভীর রাতে আসামিরা তার ঘরে ঢুকে স্বর্ণালংকার ও টাকাপয়সা নিয়ে যায়। এরপর ওয়াহিদকে ধরে এনে একই কক্ষে তাদের আটকে রেখে রাতভর নির্যাতন করা হয়। পরদিন সকালে আবার দুইজনকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধ নির্যাতন করা হয়েছে। এ ঘটনার পর তিনি কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মোহাম্মদ শাহরিয়ার জানান, ওই নারী আশঙ্কামুক্ত হলেও আরও কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে। ওয়াহিদও চিকিৎসা নিয়েছেন।

ওয়াহিদের বাবা মজলু মিয়া কটিয়াদী থানায় অভিযোগ দিলে গতকাল বুধবার কুলসুম ও বোরহান উদ্দিনকে পুলিশ আটক করে।

পুলিশ দায়ী অন্য ব্যক্তিদেরও আটকের চেষ্টা করছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।