পলকসহ ৫ জনকে তিন দিনের রিমান্ড

পৃথক মামলায় সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম, এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মোদাসসির খান জ্যোতিকে তিন দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।

এছাড়া, দুই ছাত্রলীগ নেতা—কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাবির সূর্যসেন হলের সাধারণ সম্পাদক সিয়াম রহমান এবং সাংগঠনিক সম্পাদক ও ঢাবির ফজলুল হক মুসলিম হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম—কেও রিমান্ডে নেওয়া হয়েছে।

বুধবার (১২ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে, রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা রিয়াজ হত্যা মামলায় জুনাইদ আহ্‌মেদকে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। তবে আসামিপক্ষ রিমান্ডের আবেদন নাকচের আবেদন জানালে, আদালত শুনানি শেষে জুনাইদ আহ্‌মেদকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

রাজধানীর লালবাগ থানায় দায়ের করা শাহিনুর রহমান হত্যা মামলায় সোলায়মান সেলিমকে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল পুলিশ, কিন্তু আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এছাড়া, রামপুরা থানায় দায়ের করা আবদুল্লাহ আল নাহিন হত্যাচেষ্টা মামলায় সাফি মোদাসসিরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

তবে, বাড্ডা থানার একটি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে আজ গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদিকে, তেজগাঁও থানার একটি মামলায় সাবেক সিনিয়র সচিব মহিবুল হককেও গ্রেপ্তার করা হয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সালমান এফ রহমানসহ অন্যরা গ্রেপ্তার হন।

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।