পাকিস্তানে বন্যা ও ভূমিধসে ২৫০ জন নিহত

পাকিস্তানের উত্তরাঞ্চলে বৃষ্টির ফলে আকস্মিক বন্যা ও ভূমিধসে একদিনে অন্তত ২৫০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ত্রাণসামগ্রী নিয়ে যাওয়ার সময়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন।

প্রাদেশিক ও উদ্ধার কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, খাইবার পাখতুনখাওয়ায় ২০০ জন, বালতিস্তানে ১২ জন এবং আজাদ জম্মু-কাশ্মীরে ১৯ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। পরিস্থিতি এখনও অনিশ্চিত হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্যোগকবলিত অঞ্চলে ত্রাণসামগ্রী নিয়ে যাওয়ার সময়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় দুজন পাইলটসহ পাঁচ আরোহী মারা গেছেন বলে জানিয়েছে খাইবার পাখতুনখাওয়ার প্রশাসন।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে উদ্ধার ও ত্রাণকার্যের অগ্রগতি পর্যালোচনায় একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। বন্যাকবলিত এলাকায় দ্রুত ত্রাণ তৎপরতা শুরুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতিবেদনে বলা হয়েছে, ২১ আগস্ট পর্যন্ত ওই এলাকায় মাঝেমধ্যে ভারী বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।