মেহেরপুরে ৫১ হাজার মার্কিন ডলারসহ আটক ১

মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দরবাস সীমান্তে অভিযান চালিয়ে ৫১ হাজার মার্কিন ডলার ও একটি বাইসাইকেলসহ মাসেদুল হক (৩৮) নামের এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ বিজিবির একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে।

আটককৃত মাসেদুল মুজিবনগরের খামারপাড়া গ্রামের বাসিন্দা।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে সীমান্ত পাড়ি দিয়ে ভারত থেকে অবৈধভাবে ডলার চোরাচালান হচ্ছে। এ খবরে সীমান্তের ২০০ গজ ভেতরে ফাতিমাপাড়া অভিযানে নামে বিজিবির বিশেষ দল। একপর্যায়ে লুঙ্গি পরিহিত এক সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পেয়ে চ্যালেঞ্জ করে বিজিবি।

পরে তাকে ধাওয়া দিয়ে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা ঘাসের বস্তায় তল্লাশি চালালে বেরিয়ে আসে ৫ বান্ডেল ইউএস ডলার, যেখানে ৫১ হাজার ইউএস ডলার পাওয়া যায়।

ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্ট্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বলেন, মাসেদুলকে তল্লাশি করে তার কাছে থাকা ৫টি প্যাকেটে মোট ৫১ হাজার মার্কিন ডলার, একটি বাইসাইকেল এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

উদ্ধার ডলারের আনুমানিক মূল্য প্রায় ৬২ লাখ ১ হাজার ৫৪০ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসেদুল হক দীর্ঘদিন ধরে চোরাকারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। উদ্ধার ডলার মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।