পাটখেত থেকে এলজিইডির অবসরপ্রাপ্ত কর্মচারীর মরদেহ উদ্ধার

মাদারীপুরের কালকিনি উপজেলার একটি পাটখেত থেকে জলিল শিকদার (৬৫) নামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অবসরপ্রাপ্ত এক কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৫ জুলাই) সকালে উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মৌলভী কান্দি এলাকার একটি পাটক্ষেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত জলিল শিকদার ওই গ্রামের বাসিন্দা ও এলজিইডির সাবেক অফিস সহকারী ছিলেন।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সোহেল রানা জানান, গতকাল শুক্রবার দুপুর থেকে জলিল শিকদার নিখোঁজ ছিলেন। শনিবার ভোরে স্থানীয়রা একই এলাকার সিরাজ তালুকদারের পাটক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধারের পর প্রাথমিকভাবে ঘটনাটি হত্যা বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।