পুনঃপ্রকাশিত ৪৪তম বিসিএস ফল, নতুন মনোনয়ন পেলেন ১,৬৮১ প্রার্থী

৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। বৃহস্পতিবার প্রকাশিত এই সম্পূরক ও সমন্বিত ফলাফলে একই ক্যাডার বা পছন্দক্রমে নিম্ন ক্যাডার পদের মনোনয়ন বাতিলের পর নতুন করে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

ফলাফলে দেখা গেছে, মোট ১ হাজার ৭১০টি শূন্য পদের বিপরীতে ১ হাজার ৬৮১ জন প্রার্থীকে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।

এছাড়া লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও ক্যাডার পদে মনোনয়ন না পাওয়া ৭ হাজার ৫৪৯ জন প্রার্থীর নামও প্রকাশ করেছে বিপিএসসি।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।