পোড়া জিনিস বারবার পুড়িয়ে আওয়ামী লীগকে দমানো সম্ভব নয়: মোস্তফা ফিরোজ

সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ প্রশ্ন তোলেন, পোড়া জিনিস বার বার পুড়িয়ে কি আওয়ামী লীগকে দমানো যাবে। তিনি বলেন, ‘২৩ নম্বর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সেই বারবার পুড়িয়ে দেওয়া ভবনকে আবার পোড়ানো হলো। ঝিনাইদহে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো শেখ মুজিবের ভাস্কর্য। তাতে কী হলো? কী অর্জন হলো?’ সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।

মোস্তফা ফিরোজ বলেন, ‘আওয়ামী লীগ উপস্থিত নেই। কিন্তু লকডাউনের ঘোষণা দিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতেই সবার মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ একাই এই কাজ করেছে, যেখানে তাদের শারীরিক কোনো উপস্থিতি নেই, তবুও ৪০-৪৫ জনকে আটক করা হয়েছে। এতে বোঝা যায়, আওয়ামী লীগ নিয়ে এখনও মানুষের মধ্যে কম্পন আছে। সামনের দিনগুলোতে কী হবে তা দেখার বিষয়।’

তিনি আরও বলেন, ‘বারবার একই জিনিস পোড়ানো বা ভাঙচুর করে কোনো লাভ নেই। বরং জনগণকে সংগঠিত করা, বোঝানো যে আওয়ামী লীগের মতো খারাপ দল আর নেই। এভাবে জনগণকে রাজনৈতিকভাবে সংগঠিত করে তাদের ভেতর থেকে বিচ্যুত করতে হবে। বারবার বাড়ি ভাঙা বা ভাস্কর্য নষ্ট করে জয়ী হওয়া যাবে না। মানুষের মন থেকে আওয়ামী লীগকে সরাতে হবে।’

 

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।