প্রতিনিয়তই কমছে জাপানের জনসংখ্যা

গেল বছরের অক্টোবর মাস পর্যন্ত জাপানের জনসংখ্যা ১২ কোটি ৩ লাখে নেমে এসেছে, যা আগের বছরের তুলনায় ৮ লাখ ৯৮ হাজার কম। সোমবার (১৪ এপ্রিল) দেশটির সরকারি তথ্যে এমন চিত্র দেখা গেছে।

দেশটির ইন্টারন্যালবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৯৫০ সালে তথ্য সংগ্রহ শুরু করার পর থেকে এটি জনসংখ্যার সবচেয়ে বড় পতন।

জাপানের মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি বলেন, যেসব পরিবার সন্তান নিতে চায় কিন্তু অর্থনৈতিক কারণে সম্ভব হয় না, তাদের সহায়তা দেওয়ার চেষ্টা করছে সরকার।

জাপানে বিদেশি জনসংখ্যার পরিমাণও কমেছে উল্লেখযোগ্য হারে। কারণ দেশটি দীর্ঘস্থায়ী জনসংখ্যা কমার প্রবণতাকে কার্যকরভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে।

জাপানের অনেক তরুণ-তরুণী বিভিন্ন কারণে বিয়ে ও সন্তান নিতে বিলম্ব করছে। যার মধ্যে রয়েছে ভঙ্গুর চাকরির নিরাপত্তা থেকে শুরু করে পরিবর্তিত সামাজিক মূল্যবোধ।

জাপান শ্রমের উৎস হিসেবে তরুণ বিদেশিদের দিকে ঝুঁকেছে। কিন্তু সরকার কঠোর অভিবাসন নীতি বজায় রেখেছে। শুধু অস্থায়ীভিত্তিতে বিদেশি কর্মীদের প্রবেশাধিকার দিচ্ছে।

হায়াশি বলেন, সরকার তরুণদের জন্য মজুরি বাড়ানোর চেষ্টা করছে এবং শিশু লালন-পালনে সহায়তাও প্রদান করছে।

তিনি বলেন, আমরা এমন একটি সমাজ প্রতিষ্ঠার জন্য ব্যাপক ব্যবস্থা গ্রহণ করবো যেখানে ইচ্ছুকদের সবাই সন্তান ধারণ করতে পারবে।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।