প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় বিএনপি নেতা গ্রেপ্তার

পিরোজপুরে স্কুল থেকে ফেরার পথে প্রধান শিক্ষক বিমল মিত্রকে মারধর করে দুই পা ও হাত ভেঙে দেয়ার ঘটনায় বিএনপি নেতা কামরুজ্জামান চানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত কামরুজ্জামান চান সিকদার মল্লিক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক।

এর আগে, তাকে আসামি করে সদর থানায় মামলা করেন ভুক্তভোগী জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল মিত্র।

ভুক্তভোগী জানান, ওইদিন বিকেলে স্কুলে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে তাকে মারধর করে মুখোশধারী কয়েকজন। এসময় তার সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারকেও পিটিয়ে আহত করা হয়।

আহতদের অভিযোগ, স্কুল ম্যানেজিং কমিটি নিয়ে বর্তমান সভাপতি ও জেলা বিএনপির নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক এলিজা জামানের সঙ্গে দ্বন্দ্ব চলছে কামরুজ্জামান চানের। সেই বিরোধের জেরেই কামরুজ্জামানের সম্পৃক্ততায় এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তারা।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।