প্রেমিকাকে ফাঁদে ফেলে বন্ধুদের নিয়ে গণধর্ষণের পর ভিডিওধারণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

রাজশাহীতে প্রেমের ফাঁদে ফেলে প্রেমিকাকে গণধর্ষণ, ভিডিও ধারণ এবং হুমকি দেওয়ার অভিযোগে প্রেমিকসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে নগরীর উজিরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৫ রাজশাহীর উপ-পরিচালক মেজর আসিফ আল রাজেক এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন— নগরীর উজিরপুর এলাকার আরিয়ান শাফি ওরফে আরিফ (২৬), ভদ্রা জামালপুরের শান্ত (২৫) এবং কাদিরগঞ্জ গ্রেটার রোডের পিয়াম (২৫)। আরিয়ান শাফি এই মামলার মূল অভিযুক্ত এবং বাকি দুজন তার বন্ধু।

র‌্যাব জানায়, ২২ বছর বয়সী ভুক্তভোগী নারী ফেসবুকের মাধ্যমে মূল অভিযুক্ত আরিয়ান শাফির সঙ্গে পরিচিত হন এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৩০ আগস্ট বিকেল ৫টার দিকে আরিয়ান শাফি তাকে দেখা করার জন্য নগরীর ভদ্রা ব্রিজের ওপর ডাকেন। সরল বিশ্বাসে ওই নারী সেখানে গেলে আরিয়ান শাফি তার বন্ধুর বৌ-এর জন্মদিনের কথা বলে তাকে একটি রেস্টুরেন্টে নিয়ে যেতে চান। প্রথমে রাজি না হলেও পরে প্রেমিকার অনুরোধে তিনি যেতে রাজি হন।

র‌্যাব আরও জানায়, ৩০ আগস্ট বিকেল ৬টার দিকে তারা রিকশায় করে নগরীর কুমারপাড়া আলুপট্টি মোড়ে অবস্থিত পদ্মা মন্দিরের সামনে আজোয়াদ আব্দুল্লাহর বাড়ির একটি কক্ষে প্রবেশ করেন। সেখানে আগে থেকেই শান্ত ও পিয়াম উপস্থিত ছিলেন। ভুক্তভোগী তাদের উপস্থিতি নিয়ে প্রশ্ন করলে, আজোয়াদ বাইরে থেকে দরজা বন্ধ করে দেন। এরপর মূল অভিযুক্ত আরিয়ান শাফি ওই নারীকে ধর্ষণ করেন। পরে শান্ত ও পিয়াম ধর্ষণের ভিডিও ধারণ করেন। এ সময় তারা হুমকি দেন যে ঘটনাটি বাইরে প্রকাশ করলে তাকে মেরে ফেলা হবে। এরপর তারা তাকে একটি রিকশায় তুলে দেন।

র‌্যাবের ভাষ্যমতে, ৩ সেপ্টেম্বর অভিযুক্ত আরিয়ান শাফি মোবাইল ফোনের মেসেঞ্জারের মাধ্যমে ওই নারীকে পুনরায় দেখা করার জন্য বলেন এবং দেখা না করলে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে ভুক্তভোগী নারী বোয়ালিয়া থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করেন। এরপর পুলিশ ও র‌্যাবের পক্ষ থেকে তদন্ত শুরু হয়।

র‌্যাব-৫ রাজশাহীর উপ-পরিচালক মেজর আসিফ আল রাজেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণের কথা স্বীকার করেছেন। তাদেরকে বোয়ালিয়া থানায় দায়ের করা গণধর্ষণ মামলায় হস্তান্তর করা হয়েছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।