ফরিদপুরে সাপের কামড়ে কিশোরের মৃত্যু

ফরিদপুরে সাপের কামড়ে আরফান মুন্সি (১৪) নামে এক কিশোর মারা গেছে। সোমবার (৭ জুলাই) দিবাগত রাত ২টার দিকে তার মৃত্যু হয়। 

নিহত আরফান ভাঙ্গায় উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের চারাভিটা গ্রামের মো. হাতেম মুন্সীর ছেলে।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আরফান রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। মধ্যরাতে হঠাৎ অসুস্থতা অনুভব করলে পরিবারের সদস্যদের ডেকে তোলে। এসময় তার শরীরে তীব্র ব্যথা ও জ্বালা শুরু হয়। রাত ২টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কাউলীবেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল হসনাত-দুদুমিয়া বলেন, ওই কিশোরকে ঘুমের মধ্যে বিষধর সাপে কামড় দেয়। পরিবারের লোকজন হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. তানসিভ জুবায়ের বলেন, রোগীর সঙ্গে আসা তার স্বজনরা জানান, তাকে ঘুমের মধ্যে সাপে কামড়িয়েছে। তবে রোগীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।