ফেইক পেজ ও আইডি নিয়ে বিড়ম্বনায় অপি করিম

ভুয়া ফেসবুক আইডি ও পেজ নিয়ে বিড়ম্বনায় পরেছেন জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। বিষয়টি নিয়ে নিজের ভেরিফায়েড আইডি থেকে একটি পোস্ট করেছেন তিনি। 

অপি লিখেছেন-
‘আমার জীবনযাপন নিয়ে আমার অনেক আরাম।আমার অনেক বন্ধু নেই, আমি অনেক হট্টগোল পছন্দ করি না  পরিবার, কাজ, বই পড়া, ছবি আঁকা, গাছের যত্ন- আমার সারাদিন কেটে যায়।

বোন ভাই আত্মীয় স্বজনের বাইরে থাকার কারণে ফোন বিশেষ প্রয়োজনীয় জিনিস। গুরুত্বপূর্ণ কাজের জন্যও অনেক সময় ব্যবহার করতেই হয়। এর বাইরে আমার সাথে ফোন থাকে খুবই কম, হয় ব্যাগেই পড়ে থাকে নয়তো বাসায় ফোন রেখেই বাইরে বের হয়ে যাই! ফোনে তেমন ছবিও তোলা হয় না, সেলফির অভ্যাস নেই।
সামাজিক যোগাযোগ মাধ্যম আছে কিন্তু তাতে বিচরণ নেই বললেই চলে ! এমন কি আমি পারতপক্ষে মোবাইল ফোনে কোন কনটেন্ট দেখি না। আয়েশ করে টিভিতেই দেখি। আর হ্যাঁ, জ্যামে বসে শুনি you tube থেকে গল্প, চোখ বন্ধ করে। চোখের আরাম, মনেরও  তাই মনে হয় সময় অনেকটাই বেঁচে যায় আমার এবং আমার তাতেই শান্তি।

কিন্তু বেশ কিছুদিন ধরে সামাজিক মাধ্যমে কিছু মানুষ আমার নামে নানান অ্যাকাউন্ট/ পেইজ খুলে বিভ্রান্তি সৃষ্টি করছেন। আপনারা যা লিখেন আমার হয়ে , আমি ওইভাবে কথা বলি না, লিখিও না। আমার লেখার সাথে আমার কাছের মানুষ আর অনেক ভক্ত পরিচিত, তাদেরকে আপনারা ওইগুলো ‘আমার কথা’ বলে বিশ্বাস করাতে পারবেন না।

আপনার যদি এতো ইচ্ছা থাকে লিখতে তাহলে নিজের নামে লিখতে বসুন, অন্যকে দিয়ে কেন আপনার মনের কথা বলাচ্ছেন। এতো কষ্ট করে লিখছেন, কৃতিত্ব আপনারই প্রাপ্য! মিথ্যার উপর ভর করে কারোর নাম দিয়ে লিখার যদি সাহস থাকে, তাহলে নিজের নাম দিয়ে লেখার সাহস দেখান!

আপনারা এত কষ্ট করে আমার নাম ভাঙিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা থেকে অনুগ্রহপূর্বক নিজেদের বিরত রাখুন! সময় নষ্ট করছেন ! তারচেয়ে চোখ বন্ধ করে গল্প শুনুন বা চোখ খুলে বই পড়ুন। প্রযুক্তির অনেক গুণ, ওটা ব্যবহার করি যথাযথভাবে। ভালো থাকি ভালো রাখি।’
খবরওয়ালা/এফএস

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।