বগুড়ায় বাস চলাচল শুরু, ধর্মঘট প্রত্যাহার

বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ধর্মঘট প্রত্যাহার করে নেয়ায় বাস চলাচল শুরু হয়েছে। বুধবার (১৯ মার্চ) দুপুর সোয়া ১টা নাগাদ বাস চলাচল শুরু হয়।

এর আগে, দুই পরিবহণ শ্রমিক নেতাকে মারধরের প্রতিবাদে বগুড়া থেকে ঢাকাসহ সব রুটে বাস চলাচল বন্ধ করে দেয় শ্রমিক ইউনিয়ন। সকালে টার্মিনাল থেকে ছাড়েনি কোনো বাস। এতে চরম ভোগান্তিতে পরেন যাত্রীরা।

পরবর্তীতে বেলা সাড়ে ১১টার দিকে মোটর শ্রমিকরা স্টেশন রোড এলাকায় নারিকেলের আড়তে ভাঙচুর চালায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী। এসময় জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসে ৩ দিনের আল্টিমেটাম দিয়ে ধর্মঘট প্রত্যাহার করা হয়।

শ্রমিকরা জানায়, মঙ্গলবার দুপুরে শহরের স্টেশন রোড এলাকায় তাদের অফিসের কাছে সিএনজি রাখাকে কেন্দ্র করে নারিকেলের আড়তদারদের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা ও নির্বাহী সদস্য হযরত আলীকে মারধর করে তারা।

খবরওয়ালা/ এমএ জেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।