বরগুনায় এক দিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু

বরগুনার পাথরঘাটায় আজ শনিবার সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত চারজন রোগী মারা গেছেন। এর মধ্যে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন এবং স্থানীয় ক্লিনিকে একজন চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন।

বরগুনার সিভিল সার্জন আবু ফাত্তাহ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সরকারি হিসাবে, এ নিয়ে চলতি বছর জেলার ১৩ জন ডেঙ্গু রোগী মারা গেলেন। এর মধ্যে বরগুনার জেনারেল হাসপাতালে মারা গেছেন ৯ জন।

সর্বশেষ মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন—পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ঘুটাবাছা এলাকার সুজন ঢালীর মেয়ে শুক্লা ঢালী (১৩), আমড়াতলা এলাকার হাসান (২৫), কাকচিড়া ইউনিয়নের হরিদ্রা এলাকার সিদ্দিক মোল্লা (৪৫) এবং পাথরঘাটা সদর ইউনিয়নের রুহিত এলাকার নুরজাহান বেগম (৭৫)।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রাখাল বিশ্বাস অপূর্ব জানান, “গত কয়েক দিন বৃষ্টি ছিল। বৃষ্টি কমে যাওয়ার পর থেকে ডেঙ্গুর প্রকোপ শুরু হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ডেঙ্গু রোগীর চাপ বেড়েছে। প্রতিনিয়ত জ্বর নিয়ে রোগী আসছেন চিকিৎসা নিতে।”

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, আজ সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বরগুনায় ৪৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জুনের মাঝামাঝি সময়ে বরগুনায় এডিস মশার লার্ভা জরিপ কার্যক্রম চালায়। গত ২৬ জুন এক সংবাদ সম্মেলনে আইইডিসিআর জানায়, বরগুনা পৌরসভার ৩১ শতাংশ এবং গ্রামাঞ্চলের ৭৬ শতাংশ বাড়িতে এডিসের লার্ভা পাওয়া গেছে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।