বরিশালে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেলো চিকিৎসকের

বরিশালের গৌরনদীতে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে শরিফুজ্জামান মাহিন নামের এক চিকিৎসকের মৃত্যু হয়েছে।

রবিবার (৪ মে) সকালে আহত অবস্থায় ঢাকা নেওয়ার পথে মারা যান তিনি।

নিহত শরিফুজ্জামান মাহিন গৌরনদী পৌরসভার আশোকাঠী গ্রামের সৈয়দ শাহ আলমের ছেলে। তিনি মুগদা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করে একটি প্রাইভেট ক্লিনিকে প্র্যাকটিস করতেন।

নিহতের স্বজনরা জানান, শনিবার দুপুরে ভুরঘাটা একটি ক্লিনিকে রোগী দেখে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন মাহিন। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের বার্থী এলাকায় পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সকালে মারা যান মাহিন।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান বলেন, দুর্ঘটনায় এক চিকিৎসক নিহত হয়েছেন। পিকআপভ্যান ও মোটরসাইকেল থানায় আটক রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।