বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের আদেশ

খবরওয়ালা অনলাইন ডেস্ক:  রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টিকে (বিএমজেপি) নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে (ইসি) আদেশ দিয়েছেন হাইকোর্ট। 

মঙ্গলবার ( ১১ ফেব্রুয়ারি)  এক রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম ও মো. ওমর ফারুক। ইসির পক্ষে শুনানি করেন আইনজীবী মুনতাসীর মাহমুদ রহমান, সঙ্গে ছিলেন আইনজীবী এ এন এম আশিকুর রহমান খান।

রায়ের পর ইসির আইনজীবী মুনতাসীর মাহমুদ রহমান গণমাধ্যমকে বলেন, রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টিকে (বিএমজেপি) নিবন্ধন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ইসির সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

রাজনৈতিক দল হিসেবে বিএমজেপির নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করে বিফল হয়ে গত বছর হাইকোর্টে রিট করেন দলটির সভাপতি সুকৃতি কুমার মণ্ডল। এর প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ১ সেপ্টেম্বর হাইকোর্ট রুল দেন। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন চেয়ে আবেদন খারিজের সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং রাজনৈতিক দল হিসেবে বিএমজেপিকে নিবন্ধন দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে আজ রায় দেওয়া হয়।

খবরওয়ালা/ এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।