বিডিআর হত্যাকাণ্ডে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা তদন্তের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

খবরওয়ালা অনলাইন ডেস্ক: বিডিআর হত্যাকাণ্ডে আওয়ামী লীগ অংশ নিয়েছিল কিনা তা তদন্ত করা উচিত বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি)-এ বিডিআর হত্যাকাণ্ডের দায় নিয়ে আয়োজিত এক ছায়া সংসদ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বিডিআর হত্যাকাণ্ডে প্রশাসনের পোশাক পরে আওয়ামী লীগ, যুবলীগ অংশ নিয়েছিল কিনা তা তদন্ত করা উচিত। এছাড়াও, তিনি সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদের প্রচ্ছন্ন নিষ্ক্রিয়তাকে এই হত্যাকাণ্ডের পেছনে একটি বড় কারণ হিসেবে উল্লেখ করেন। তার মতে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছিল একটি অজুহাত মাত্র।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে ইতিমধ্যে একটি কমিশন গঠন করা হয়েছে। এই কমিশন ঘটনার সব তথ্য উন্মোচন করবে। বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করার উদ্দেশ্যেই ৫৭ জন দক্ষ সেনা সদস্যকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার পাশাপাশি মাস্টারমাইন্ডদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।