বিভিন্ন এলাকায় নির্বাচনী ক্যাম্প উদ্বোধন, গণসংযোগ ও মতবিনিময়কালে স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তণু

বিভিন্ন এলাকায় নির্বাচনী ক্যাম্প উদ্বোধন, গণসংযোগ ও মতবিনিময়কালে স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তণু
বিভিন্ন এলাকায় নির্বাচনী ক্যাম্প উদ্বোধন, গণসংযোগ ও মতবিনিময়কালে স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তণু

নিজ সংবাদ ॥ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া সদর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তণু বলেছেন, আমি কুষ্টিয়া সদরের সন্তান হিসেবে আপনাদের সেবা করার সুযোগ চাই। তণু বলেন, আমি কুষ্টিয়া শহরে জন্মেছি। জন্মের পরে থেকে আজ পর্যন্ত আমি কুষ্টিয়ার মাটি ও মানুষের সাথেই আছি। শিক্ষাজীবন শেষ করে কুষ্টিয়াতেই কর্মজীবনে রয়েছি। কুষ্টিয়ার মানুষের ভালবাসার টানে আজ পর্যন্ত আমি কুষ্টিয়া ছেড়ে কোথাও যাইনি। আমি আমার পিতার মতো কুষ্টিয়ার উন্নয়নে কাজ করে যেতে চাই। এজন্য আপনাদের সহযোগিতা ও সমর্থন প্রয়োজন। তণু বলেন, আপনাদের সমর্থন পেলে আমি নির্বাচিত হয়ে আপনাদের সাথে নিয়েই স্মার্ট কুষ্টিয়া গড়তে নিজেকে উৎসর্গ করবো। আশারাখি আগামী ৭ জানুয়ারি নির্বাচনে আপনারা ঈগল প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন এবং আপনাদের পাশে থেকে কুষ্টিয়ার উন্নয়ন করার সুযোগ দিবেন। গতকাল শুক্রবার দিনব্যাপি কুষ্টিয়া শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় নিজ কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে নির্বাচনী ক্যাম্প উদ্বোধন, গণসংযোগ এবং মতবিনিময়কালে স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তণু এসব কথা বলেন। তণু কুষ্টিয়া পৌর এলাকার ১০, ১৩, ১৬ ও ২১ নম্বর ওয়ার্ডে নির্বাচনী ক্যাম্প উদ্বোধনসহ বটতল মোড়, বিত্তিপাড়া বাজার, ত্রিমোহনী মোড়সহ শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময় করেন। এসময় তণুকে একনজর দেখার জন্য দলমত নির্বিশেষে শত-শত মানুষ ছুটে আসেন। তণুকে কাছে পেয়ে অনেকেই আবেগ আপ্লুত হয়ে পরেন। তারা ঈগল প্রতীকে ভোট দিয়ে তণুকে সংসদ সদস্য হিসেবে দেখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।