খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫
তীব্র খাদ্যসংকটে থাকা বিশ্বের শীর্ষ ১০টি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন চতুর্থ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) প্রকাশিত সাম্প্রতিক এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রায় ১০ শতাংশ মানুষ চরম অপুষ্টিতে ভুগছেন, এবং ৪৪ শতাংশের বেশি মানুষ প্রায়শই খাদ্যসংকটের মুখে পড়েন। যদিও সামগ্রিকভাবে দেশে খাদ্য উৎপাদনের অগ্রগতি হয়েছে, তবে নিম্ন আয়ের বিপুল জনগোষ্ঠী এখনও পর্যাপ্ত ও পুষ্টিকর খাদ্য পাওয়ার দিক থেকে পিছিয়ে রয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, আয় বৈষম্য ও দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিই খাদ্য নিরাপত্তার মূল বাধা হয়ে দাঁড়িয়েছে। অনেক মানুষ প্রতিদিনের ন্যূনতম পুষ্টির চাহিদা পূরণেও হিমশিম খাচ্ছেন।
জাতিসংঘের প্রতিবেদনে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, শিশু ও নারীরাই সবচেয়ে ঝুঁকিতে রয়েছেন। অপুষ্টির উচ্চ হার তাদের মানসিক ও শারীরিক বিকাশে বিরূপ প্রভাব ফেলছে, যা ভবিষ্যৎ প্রজন্মের সক্ষমতা ও জনস্বাস্থ্য পরিস্থিতিকে আরও সংকটাপন্ন করে তুলতে পারে।
খবরওয়ালা/এমএজেড