বুয়েট ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ, ভর্তি শুরু ১০ মার্চ

খবরওয়ালা অনলাইন ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথমবর্ষের মূল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে বুয়েটের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

মেধাতালিকায় এবার প্রথম হয়েছেন তোফায়েল আহমেদ। তোফায়েল চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি ও চট্টগ্রামের সরাইপাড়া সিটি কর্পোরেশন হাই স্কুল থেকে এসএসসি পাস করেছিলেন।

প্রকাশিত ফলাফলে মেধাতালিকায় স্থান পাওয়াদের ভর্তি কার্যক্রম ১০ মার্চ থেকে শুরু হবে। ভর্তির বিস্তারিত তথ্য বুয়েট ওয়েবসাইট (www.buet.ac.bd) থেকে জানা যাবে।

বুয়েটের সিনিয়র সহকারী পরিচালক (তথ্য) মো. শফিউর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মূল ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত এবং অপেক্ষমাণ প্রার্থীদের তালিকা বুয়েট ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে মেধাতালিকা ও পছন্দক্রম অনুসারে প্রার্থীদের বিভাগ বণ্টনও প্রকাশ করা হয়েছে।

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।