বৃদ্ধা মাকে পিটিয়ে মেরে লাশ রাস্তায় রেখে পালালেন মেয়ে-জামাই

সাতক্ষীরার কালিগঞ্জে পারিবারিক কলহের জেরে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের মেয়ে, জামাই ও দুই নাতনিকে আসামি করে থানায় হত্যা মামলা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) নিহতের বোন সেলিনা বেগম বাদী হয়ে কালিগঞ্জ থানায় হত্যা মামলাটি দায়ের করেন।

এর আগে, গত রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে কাকশিয়ালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফাতেমা বেগম (৬৫) কালিগঞ্জ উপজেলার কাকশিয়ালী গ্রামের মৃত আব্দুল জব্বারের স্ত্রী।

স্থানীয়রা জানান, ফাতেমা বেগমের সঙ্গে তার মেয়ে খালেদা বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। ঘটনার দিন খালেদা তার স্বামী আফজাল, মেয়ে সাজেদা, সুমাইয়া ও ছেলে আব্দুল্লাহকে নিয়ে মায়ের বাড়িতে আসেন। কথাকাটাকাটির একপর্যায়ে তারা সবাই মিলে লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকেন। পরে অচেতন অবস্থায় ফাতেমাকে রাস্তার ধারে ফেলে রেখে পালিয়ে যান।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় বোন সেলিনা বেগম তাকে উদ্ধার করে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ফাতেমা মারা যান। খবর পেয়ে কালিগঞ্জ থানার এসআই তপন কুমার মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও থানার উপপরিদর্শক কামাল হোসেন জানান, আসামিরা ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।