ব্রাহ্মণবাড়িয়ায় গায়ে ধাক্কা লাগাকে কেন্দ্র করে দুই গ্রামে সংঘর্ষ, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিলে গায়ে ধাক্কা লাগাকে কেন্দ্র করে দুই গ্রামের মানুষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সরাইল উপজেলা হাসপাতাল মোড় এলাকায় দফায় দফায় এই সংঘর্ষ চলে। এতে অংশ নেয় স্থানীয় সৈয়দটুলা ও উচালিয়াপাড়া গ্রামের বাসিন্দারা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপুর নেতৃত্বে একটি মিছিল বের হওয়ার প্রস্তুতি চলছিল। এ সময় বিভিন্ন স্থান থেকে কর্মী-সমর্থকরা ছোট ছোট মিছিল নিয়ে হাসপাতাল মোড়ে জড়ো হতে থাকেন। সেখানে উচালিয়াপাড়ার মোশাররফের সঙ্গে থাকা এক যুবকের সঙ্গে সৈয়দটুলার মুজাহিদের ধাক্কা লাগে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। মোশাররফ ঝগড়া থামাতে গেলে মুজাহিদ তাকে আঘাত করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এর জেরে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন, যাদের অনেকেই স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তপন সরকার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ চেষ্টায় পরিস্থিতি শান্ত হয়। বর্তমানে এলাকা শান্ত রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।